বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দবাউসা গ্রামে স্কুল মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে খোর্দ্দবাউসা বিদ্যালয়ের পাশে এক আম বাগানে এই স্কুল মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগম।
আয়োজিত আইএসএমসি প্রকল্প আয়োজিত স্কুল মাঠ দিবস অনুষ্টানে প্রধান অতিথি বলেন, এলাকার ছয় মাস ব্যাপী সুষ্টভাবে এটি পরিচালনা করেন। কৃষকরা পৃথক বুধের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে ফসল উৎপানে সফল হয়েছেন।
উপ-সহকারি রহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন খোর্দ্দবাউসা উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক আবদুল লতিফ। অনুষ্ঠানের আগে উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগম ফসলি ক্ষেত পরিদর্শন করেন।
স/শ










