সদ্য প্রকাশিত
রাজশাহী

পুঠিয়ায় গাঁজাসহ ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
পুঠিয়ায় গাঁজাসহ ব্যবসায়ী আটক

পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় দেড়শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

 
সে উপজেলার ভালুকগাছী ইউনিয়নের আটভাগ জামিরা পাড়া গ্রামের মৃত জামাল শেখ এর ছেলে মুনজিল শেখ (৪০)।

 
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গত মঙ্গলবার রাতে থানার এএসআই জসিম ও সইদুল গোপন সংবাদের ভিত্তিতে মুনজিলের বাসা তল্লাসি করে ১৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। আজ বুধবার তাকে মাদক আইনে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান ওসি।
স/শ