সদ্য প্রকাশিত
নাটোর

নাটোরে অপহৃত যুবক উদ্ধার: ৮ অপহরনকারী আটক

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
নাটোরে অপহৃত যুবক উদ্ধার: ৮ অপহরনকারী আটক

নিজস্ব প্রতিবেদক, নাটোর:

নাটোরে শরীফ প্রমানিক (১৮) নামে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র এবং মাদক দ্রব্যসহ আটক করা হয়েছে অপহরনকারী দলের ৮সদস্যকে। অপহৃত শরীফ শহরের শতপল্লী আদর্শ গ্রামের মৃত আসাদ প্রামানিকের ছেলে।

 

 

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মিজানুর রহমান জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের বঙ্গজল নিজ বাড়ি থেকে বের হয় যুবক শরীফ প্রামানিক। এসময় অপহরন চক্রের ১০/১২জন সদস্য মুখ বেধে বঙ্গজল বাগানবাড়িতে নিয়ে যায় তাকে। পরে অপহরনকারীরা শরিফের বড় ভাই সিহাব প্রমানিকের কাছে মুক্তিপন হিসেবে ২লাখ টাকা দাবী করে। এ সময় সিহাব ৮ হাজার টাকা নিয়ে তার ভাইকে ছাড়াতে গেলে তাকেও মারপিট করে অপহরনকারীরা। পরে বিষয়টি র‌্যাবকে জানালে রাত ৯টার দিকে শরীফ প্রমানিককে উদ্ধার করা হয়। এ সময় অপহরনকারী দলের ৮সদস্যকে আটক করে র‌্যাব।

 

 

আটককৃতরা হচ্ছে, মল্লিকহাটি এলাকার আলী হোসেনের ছেলে আমিনুল ইসলাম (১৯), হয়রত আলীর ছেলে ইমরান আলী ওরফে লিখন (১৯), ডোমপাড়া মাঠ এলাকার বাচ্চু শেখের ছেলে আরিফ শেখ (১৯), কালুর মোড় এলাকার শহীদ ব্যাপারীর ছেলে অন্তর ব্যাপারী (১৯), মহিল্লকহাটি এলাকার বিমল দাসের ছেলে সজল দাস (১৮), উত্তর চৌকিরপার এলাকার শাহজাহান ব্যাপারীর ঝেলে জনি ব্যাপারি (১৯), নলডাঙ্গা উপজেলার বাশিলা কাচারিপাড়া এলাকার শাহাদৎ হোসেনের ছেলে শওকত আল শান্টু (৩৩), ঠাকুর লক্ষীকুল এলাকার আযহারুল হক পাটোয়ারীরর ছেলে আবু বক্কর পাটোয়ারী (৩০)।

 

এ সময় উদ্ধার করা হয় দুটি চাকু, দুটি হাসুয়া, দুটি মোটরসাইকেল, মোবাইল সেট ৯টি, সিম কার্ড ১২টি লোহার রড ৪টি, ইয়াবা ২৩পিচ এবং গাজা ১০০গ্রাম। পরে আজ বুধবার সকালে র‌্যাবের অস্থায়ী ক্যাম্পের অপহৃত এবং অপহরনকারীদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

স/শ