সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জয়পুরহাট

জয়পুরহাট পুলিশ সুপারের অসৌজন্যমূলক আচরণ: সাংবাদিকদের সংবাদ বর্জন

নিউজ ডেস্ক৩ সেপ্টেম্বর ২০১৯২ মিনিট পড়া
জয়পুরহাট পুলিশ সুপারের অসৌজন্যমূলক আচরণ: সাংবাদিকদের সংবাদ বর্জন

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকদের সাথে চরম অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে জেলা পুলিশের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। সোমবার রাতে জয়পুরহাট প্রেসক্লাবে আয়োজিত জরুরী প্রতিবাদ সভায় এ সিদ্ধান্ত নেয় জয়পুরহাট প্রেসক্লাবের সাংবাদিকরা।

সভায় পুলিশ সুপারের অনাকাঙ্খিত দূর্ব্যবহারের তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করা হয়। সেই সাথে দু:খজনক এ ঘটনার সম্মানজনক সমঝোতা না হলে আগামী রবিবার শহরে জেলার সকল সাংবাদিকদের নিয়ে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি দেশ টেলিভিশন ও দৈনিক করতোয়ার প্রতিনিধি মোস্তাকিম ফাররোখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি বাংলাভিশন প্রতিনিধি আবু বকর সিদ্দিক, সাধারন সম্পাদক রতন কুমার খাঁ, যুগ্ম সাধারন সম্পাদক দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মাসুদ রানা, কোষাধক্ষ্য মাশরেকুল আলম, মায়ের আঁচল পত্রিকার সম্পাদক ও ভোরের কাগজের ষ্টাফ রিপোর্টার নৃপেন্দ্রনাথ মন্ডল, সংবাদের নন্দকিশোর আগরওয়ালা, জনকন্ঠের তপন কুমার খা, এনটিভিও যুগান্তরের শাহজাহান সিরাজ মিঠু, নিউজ ২৪ ও কালের কন্ঠের আলমগীর চৌধুরী, যমুনা টেলিভিশনের আবদুল আলিম, ইনকিলাবের আবু মুসা, জিটিভির খ,ম,আব্দুর রহমান রনি, সময় টেলিভিশন ও আমাদের সময়ের শাহিদুল ইসলাম সবুজ প্রমুখ।

সভায় জয়পুরহাটের সকল সাংবাদিকরা জেলা পুলিশের সব ধরনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেন। এছাড়া আগামী ৫ দিনের মধ্যে পুলিশ সুপার সাংবাদিকদের নিকট ক্ষমা না চাইলে আগামী রবিবার জেলার সকল সাংবাদিকদের নিয়ে মানববন্ধন কর্মসূচী এবং সাংবাদিক সমাবেশের ঘোষনা দেওয়া হয়।

প্রসঙ্গত: আসামী ধরতে গিয়ে নামের সাথে মিল থাকায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলামকে গত রবিবার বিকেলে পিটিয়ে আহত করে জয়পুরহাটের গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা সোমবার গোয়েন্দা পুলিশের অফিসে বক্তব্য নিতে গেলে পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির তাদের সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করেন।