সদ্য প্রকাশিত
রাজশাহী

যুব দিবস উপলক্ষে লফস এর র‌্যালি

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
যুব দিবস উপলক্ষে লফস এর র‌্যালি

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালী করেছে বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)। একই সাথে যুব অধিদপ্তর কর্তৃক বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহন করে।

 

মঙ্গলবার সকালে নগরীর সিএণ্ডবি মোড় থেকে র‌্যালীটি শুরু হয়ে শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এ কর্মসূচীতে সংস্থার নির্বাহী পরিচালক শাহনাজ পারভীন উপস্থিত থেকে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ২০১৫-২০১৬ সালের অনুদানের চেক গ্রহন করেন।

 

এ সময় সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট সুমতি সরকার, শহিদুল ইসলাম, সুপারভাইজার সাবিনা ইয়াসমিন সহ যুব সেচ্ছাসেবী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

স/শ