সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ৫ মাইক্রোবাস আরোহী আহত

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ৫ মাইক্রোবাস আরোহী আহত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর সিটি বাইপাশ এলাকায় ট্রাকের ধাক্কায় ৫ মাইক্রোবাস আরোহী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে। পরে স্থানীয়রা এসে আহত মাইক্রোবাস আরোহীদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

 

প্রত্যক্ষদর্শীরা সিল্কসিটি নিউজকে জানান, যাত্রীবাহী একটি মাইক্রোবাস নগরীর কাশিয়াডাঙা এলাকার দিকে আমচত্তর এলাকার দিকে যাচ্ছিল। এসময় একটি ট্রাক যাচ্ছিল কাশিয়াডাঙা এলাকার দিকে। তবে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটির এক পাশে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা ৫ আরোহী আহত হন।

 

পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

 

স/আর