নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে কৃষকলীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক লীগের সভাপতি রবিউল আলম বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাজবুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা কৃষক লীগের সহ-সভাপতি মাসুম আক্তার বদি, আবুল হোসেন, বিমল সরকার, যুগ্ম সম্পাদক- হেলাল উদ্দিন, এজাজ হোসেন উজির, সাংগঠনিক সম্পাদক- আতাউর রহমান, আব্দুল কুদ্দুস, শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক- মাসুদুল আলম, দপ্তর সম্পাদক- আবুল কাশেম, অর্থ সম্পাদক- জামিল আক্তার, সহ-প্রচার- নজরুল ইসলাম চিনু প্রমূখ।

এছাড়াও সভায় সকল উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ৩রা নভেম্বর জেল হত্যা দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সাথে মেয়াদ উত্তীর্ণ উপজেলা কৃষক লীগের কাউন্সিল করা সিদ্ধান্ত নেওয়া হয়।
স/শ










