সদ্য প্রকাশিত
রাজশাহী

অর্থায়নে ঋণ নয়, চাই ক্ষতিপূরণ

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
অর্থায়নে ঋণ নয়, চাই ক্ষতিপূরণ

নিজস্ব প্রতিবেদক:
জলবায়ু অর্থায়নে উন্নত দেশের প্রতিশ্রুতির বাস্তবায়ন, সবুজ জলবায়ু তহবিল হতে তহবিল সংগ্রহ এবং তা ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহিতা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আলুপট্টি মোড়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে এ মানববন্ধনে নাগরিক অংশগ্রহণ নিশ্চিতে টিআইবি’র দাবি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণ নয় ক্ষতিপূরণ প্রদান করতে হবে এই দাবী তুলে ধরা হয়।

মানববন্ধনে ধারণাপত্র পাঠ করেন, সনাক-রাজশাহীর ইয়েস গ্রুপের সদস্য মাহির ফারহান খান।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন রাশেদ রিপন, নির্বাহী প্রধান, পরিবর্তন, সরওয়ার-ই- কামাল, নির্বাহী প্রধান, সিসিবিভিও, এডভোকেট আব্দুস সামাদ, কো-অর্ডিনেটর, ব্লাস্ট-রাজশাহী এবং সমাপনী বক্তব্য প্রদান করেন সনাক, রাজশাহীর সভাপতি প্রফেসর মো: আবদুস সালাম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ সহ স্বল্পোন্নত ও ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রসমূহে প্রতিনিয়ত ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, নদী ভাঙন, খরা ও তীব্র তাপমাত্রার প্রকোপ ক্রমেই বাড়ছে।

বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক তাপমাত্রা ২-৪ ডিগ্রী সেলসিয়াস বেড়ে গেলে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে অপূরণীয় (ওৎৎবাবৎংরনষব) ক্ষতি হবে। উপকূলীয় বন্যা, তীর ভাঙন এবং কৃষিতে বিপর্যয়ের প্রভাবে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের প্রায় ২.৭ কোটি সহ বিশ্বব্যাপী প্রায় ১৫ কোটি মানুষ পরিবেশ শরণার্থী হওয়ার আশংকা রয়েছে।

পরিবর্তন-এর নির্বাহী প্রধান রাশেদ রিপন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যার সৃস্টি হচ্ছে। আমাদের উপকুলীয় এলাকায় বন্যা, ঘুর্ণিঝর, নদীভাঙ্গন ইত্যাদি সমস্যা সৃস্টি হচ্ছে। বরেন্দ্র অঞ্চলে বেশি মাত্রায় খরা প্রবনতার সৃস্টি হচ্ছে এবং পানির স্তুর খুব দ্রুত নীচে নেমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে বরেন্দ্র অঞ্চলের মানুষ অদুর ভবিষ্যতে বিপর্যয়ের সম্মুখীন হবে।

সিসিবিভিও এর নির্বাহী প্রধান সরওয়ার-ই- কামাল বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট পরিস্থিতি বিশেষ করে বরেন্দ্র অঞ্চলের পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারকে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করতে হবে। সেইসাথে জলবায়ূ পরিবর্তনের জন্য দায়ী দেশসমুহকে ক্ষতিপুরণ প্রদানের জন্য ক্ষতিগ্রস্ত দেশসমুহকে চাপ দিতে হবে।

ব্লাস্ট এর বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুস সামাদ বলেন, শিল্পোন্নত দেশগুলোকে অতিরিক্ত কার্বন নি:সরণ বন্ধ করতে হবে এবং প্যারিস সম্মেলনের প্রতিশ্রুতি মোতাবেক ক্ষতিগ্রস্ত দেশগুলোকে তাদের প্রাপ্য ক্ষতিপুরণ দিতে হবে।

সনাক সভাপতি প্রফেসর মো. আবদুস সালাম বলেন, আমরা সকলে মিলে আমাদের ন্যায্য দাবির বিষয়ে একসাথে কাজ করবো এবং কপ-২২ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে আমাদের ন্যায্য দাবিগুলো উত্থাপন করতে হবে।

মানববন্ধনে রাজশাহীতে কর্মরত বিভিন্ন উন্নয়ন সংগঠনসমুহ অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমুহ হচ্ছে; ব্র্যাক, এসিডি, এনজিও ফোরাম, বেলা, বরেন্দ্র উন্নয়ন প্রচেস্টা, স্ব-উন্নয়ন, কর্মজীবি নারী, সিসিবিভিও, সচেতন, প্রিপ ট্রাস্ট, পরিবর্তন ইত্যাদি।

স/আ