সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীতে গ্রেফতার ৪১, মাদকদ্রব্য উদ্ধার

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে গ্রেফতার ৪১, মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলায় ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন।

 

রাজশাহী মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ২২ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা ৪ জন, শাহমখদুম থানা ২ জন, ডিবি পুলিশ ২ জনকে গ্রেফতার করেছ।

 

এদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ৫জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে ।

 

স/আ