নিজস্ব প্রতিবেদক:
লোকসান যেন নিতৃসঙ্গি। বছরের পর বছর লোকসান দিয়ে চালাতে হচ্ছে রাজশাহীর হরিয়ান চিনিকল (রাচিক)। এই চিনিকল লাভের মুখ না দেখলো লোকসানের পরেও চালাচ্ছেন কর্তৃপক্ষ।

গত মৌসুমে প্রায় ৩৫২ কোটি টাকা লোকসান করেছে এই চিনিকল। সেই লোকসানের বোঝা মাখায় নিয়ে চলতি (২০১৬-১৭) অর্থবছরের আখ মাড়াই শুরু করা হয়েছে।
এদিকে, মিলজোনে এবারও আখের অভাবে সীমিত সময় চলার পর বন্ধ হয়ে যেতে পারে এ মিলের চিনি উৎপাদন। গত বছর ৬১দিন মিল চালু রাখার ব্যবস্থা থাকলেও আখের অভাবে ৫১ দিন চলেছে।
রাজশাহী চিনিকল সূত্র জানায়, এবার মিলজোন এলাকায় ১৫ হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। তার বিপরীতে চলতি বছর চাষ হয়েছে ১২ হাজার ৩৭১ একর। চলতি মৌসুম আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা এক লাখ ১০ হাজার মেট্রিক টন ধরা হয়েছে। চলতি বছর চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ হাজার ২৫০ মেট্রিকটন।
গত মৌসুমে চিনি উৎপাদন সাড়ে ৭ হাজার টন ধরলেও উৎপাদন হয়েছিল ৪ হাজার ২৮৭ টন।
এবছর রাজশাহীর হরিয়ান চিনিকল সূত্রে জানা যায়, পাঁচ হাজার টন চিনি মজুত রয়েছে এ চিনিকলে। এছাড়াও চিটাগুড় মজুদ আছে ৩ হাজার ৩৯৫ টন। এবার মিলগেটে চাষিরা প্রতি মণ (৪০ কেজি) আখের দাম পাচ্ছেন ১১০ টাকা এবং মিলগেটের বাইরের চাষিরা পাবেন ১০৫ টাকা।
সোমবার বিকেলে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, সদর দপ্তর ঢাকার সিডিআর পরিচালক হাবিবুর রহমান, নর্থ বেঙ্গল চিনিকল ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, নাটোর চিনিকল ব্যবস্থাপনা পরিচালক শহিদুল্লাহ, কাটাখালি পৌর মেয়র আব্বাস আলী, রাজশাহী চিনিকল মহাব্যবস্থাপক (কৃষি) রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক (কারখানা) ওয়াদুদ আল-আমিন, মহাব্যবস্থাপক (প্রশাসন) সিদ্দিক আলী, মহাব্যবস্থাপক (অর্থ) সায়েন বিন সোলেয়মান। স্বাগত বক্তব্য দেন, রাজশাহী চিনিকল ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন।
স/আ










