সদ্য প্রকাশিত
রাজশাহী

চারঘাটে অস্ত্রসহ যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক৩১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
চারঘাটে অস্ত্রসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর চারঘাটের ভাটপাড়া এলাকার একটি আখ খেত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও একটি ধারালো অস্ত্রসহ মোজাফফর হোসেন ওরফে মজা (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত যুবক মোজাফফর হোসেন ওরফে মজা (৩০) ওই গ্রামের আজিজুল হকের ছেলে এবং চিহ্নিত সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।

 

রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, সোমবার ভোরে উপজেলার ভাটপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার একটি আখ খেতের মধ্য থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

আখ খেতের মধ্যে টিনের চালা তৈরি করে আত্মগোপন করেছিল মজা। গ্রেফতাতের পর তার কাছ থেকে পিস্তল, গুলি, ম্যাগজিন ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

 

ওসি আরও বলেন, মজা একজন পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সন্ত্রাসী মজাই ভাটপাড়া ভোটকেন্দ্রে অস্ত্র উঁচিয়ে ভোটদানে বাধা প্রদানের চেষ্টা করেছিল। এরপর থেকে সে আত্মগোপনে চলে যায়।

 

মজার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে আরও একটি মামলা হবে বলেও জানান ওসি।

স/অ