সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় জামায়াতের আমীরসহ দুজন আটক, অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক৩১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
বাঘায় জামায়াতের আমীরসহ দুজন আটক, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাঘা উপজেলায় একটি বিদেশী বিস্তল, একটি ম্যাগজিন তিন রাউন্ড গুলি  ও বেশ কিছু জিহাদী বইসহ দুজনকে আটক করেছে বাঘা থানা পুলিশ। সোমবার রাত পৌনে  ৮টায় বাঘা উপজেলার চকরপাড়া মসজিদে গোপন বৈঠকের সময় পুলিশ তাদের আটক করে।

 
আটককৃতরা হলেন, আড়ানি পূর্বপাড়া এলাকায় মৃত অব্দুস সাত্তারের ছেলে পৌর জামাতের আমীর ও সারদা কলেজের অধ্যাপক মুনিরুল আজম এবং  মৃত পচা প্রামাণিকের ছেলে চকর পাড়া জমায়াতের সুরা সদস্য ও মসজিদের ইমাম বেলাল উদ্দিন।

 

 

বাঘা থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মাহাম্মুদ সিল্কসিটি নিউজকে জানান, এশার নামাজের শেষে রাত পৌনে  ৮টায় মসজিদে জামায়েতের গোপন বৈঠক চলছে এমন গোপন সংবাদের  ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পালিয়ে যাওয়ার সময় পুলিশ পৌর জামাতের আমীর অধ্যাপক মুনিরুল আজম ও চকর পাড়া জমায়াতের সুরা সদস্য এবং মসজিদের ইমাম বেলাল উদ্দিনকে বিদেশী বিস্তল  (মেইড ইন ইউ এস এ) , একটি ম্যাগজিন,  তিন রাউন্ড গুলিসহ আটক করে। বৈঠকের জায়গা থেকে কিছু জিহাদী বইও উদ্ধার করা হয়।

 

 

তিনি আরও বলেন, তাদের নামে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও ওসি জানান।

স/অ