নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কলেজে কাজ করছে এমন ১৩টি সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। গতকাল সোমবার বিকেলে রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় কলেজের ১৩টি সংগঠন অংশগ্রহণ করে। সভায় প্রত্যেক সংগঠন তাদের কার্যক্রম ও পরিকল্পনা অধ্যক্ষের কাছে পেশ করেন। উল্লেখযোগ্য সংগঠনগুলো হচ্ছে, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি, বিএনসিসি, রোভার স্কাউর্টস, ক্রিয়েটিভ ক্লাব, অনেষণ, ফটোগ্রাফী ক্লাব, ক্যারিয়ার ক্লাব এবং মিরর ইংলিশ ডিবেটিং ক্লাবসহ আরো কয়েকটি সংগঠন।
পরে মতবিনিময় সভার সভাপতি অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান প্রত্যেক সংগঠনের পেশ করা রিপোর্টের উপর পর্যালোচনা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল ফারুক চৌধুরী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর জোবায়দা আয়েশা সিদ্দিকা, সমাজ বিজ্ঞানের প্রধান প্রফেসর ড. নাজনিন সুলতানা, আরসিআরইউ এর উপদেষ্ঠা সাম্যসাথী ভৌমিক, ইউনিটির সভাপতি শেখ রহমত উল্লাহ, নির্বাহী সদস্য ওমর ফারুক, সদস্য শামসুন্নাহার সুইটিসহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
স/তা










