সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় গোপনে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সম্পন্নের অভিযোগ

নিউজ ডেস্ক৩১ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
বাঘায় গোপনে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সম্পন্নের অভিযোগ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার তেঁথুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে গোপনে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে।

 

সোমবার জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি শেখা জান্নাতুল ফেরদৌস এবং আফতাব হোসেন। যার অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং বাঘা প্রেস ক্লাবে পৌছানো হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়টি ১৯৯৫ সাল থেকে যোগ্য অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও বিদ্যালয় পরিচালনা কমিটির মাধ্যমে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছিল। গত ৯ জুলাই প্রধান শিক্ষক মশিউর রহমান আকস্মিকভাবে মারা যায়। তারপর থেকে প্রধান শিক্ষকের শুন্য হয়। এই পদে নিয়মবহির্ভূতভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অপচেষ্টা চালাচ্ছেন।

 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি শেখা জান্নাতুল ফেরদৌস এবং আফতাব হোসেন বলেন, আমাদের কিছু না জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি গোপনে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য অপচেষ্টা চালাচ্ছেন। বিষয়টি আমাদের কিছুই জানানো হয়নি।
অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দোলেনা খাতুন সিল্কসিটি নিউজকে বলেন, গোপনে না সকল প্রতিনিধি ও ম্যানেজিং কমিটির সভায় সিদ্ধান্তক্রমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছি।

এদিকে ম্যানেজিং কমিটির সভাপতি জুরহান আলী বলেন, নিয়ম অনুযায়ী পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার পক্রিয়া সম্পন্ন করেছি।

 

উপজেলা শিক্ষা কর্মকর্তা আরিফুর রহমান সিল্কসিটি নিউজকে বলেন, এই বিষয়ে একটি লিখিত অভিযোগের অনুলিপি কপি পেয়েছি। তারপরও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

স/শ