সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ার যমুনায় যাত্রীবাহী নৌকা ডুবে ২ নারীর মৃত্যু, নিখোঁজ ৩

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০১৯১ মিনিট পড়া
বগুড়ার যমুনায় যাত্রীবাহী নৌকা ডুবে ২ নারীর মৃত্যু, নিখোঁজ ৩

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে দুই নারী যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন তিন যাত্রী। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে নৌকা ডুবির এ ঘটনা ঘটে।

যমুনায় নৌকা ডুবির ঘটনায় নিহতরা হলেন, জহুরা খাতুন ও আমেন খাতুন। তবে নিখোঁজ তিনজনের পরিচয় জানা যায়নি।

সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় ৫০ থেকে ৬০জন যাত্রী নিয়ে একটি নৌকা যমুনা নদী হয়ে কালিতলার দিকে যাচ্ছিল। এরই মধ্যে মাঝ নদীতে গিয়ে নৌকাটি ডুবে যায়।

এতে যমুনার পানিতে ডুবে নৌকার দুই নারীর মৃত্যু হয়। তিনজন যাত্রী নিখোঁজ রয়েছেন। বাকিরা নিরাপদে নদী থেকে উঠতে পেরেছেন। এছাড়া নিখোঁজ যাত্রীদের উদ্ধারে নানাভাবে তৎপরতা চালানো হচ্ছে বলেও জানান এসআই সুব্রত।