মোহনপুর প্রতিনিধি:
মোহনপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাষ্টার্স পড়ুয়া ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষনের চেষ্টা অভিযোগ উঠেছে।
এ বিষয়ে বাদেজোল গ্রামের জনৈক এর মেয়ে বাদী হয়ে লম্পট শিক্ষককে আসামী করে মোহনপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
থানায় অভিযোগ সূত্রে জানাগেছে, মোহনপুর উপজেলার ধূরইল ইউনিয়নের জনৈক এরমেয়ের সাথে একই ইউনিয়নের মহব্বতপুর মজলিসবাড়ী গ্রামের আব্দুল মজিদের ছেলে পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোফাজ্জল হোসাইন সাথে দেড় বছর থেকে মন দেওয়া নেওয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সুবাদে গত ২০ অক্টোবর বেলা ৩ টার দিকে মোবাইল ফোনে লম্পট শিক্ষক মোফাজ্জল হোসাইন নিজ বাড়ীতে ছাত্রীকে ডেকে নেয়। বাড়ীতে তার পরিবাবের লোকজনের অনুপস্থিতে ছাত্রীকে কৌশলে শিক্ষক মোফাজ্জল হোসাইন তার শয়ন কক্ষে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এতে ছাত্রী বাধা দিলে সে এলোপাথাড়ী ভাবে মারপিঠ করে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

এ সময় ছাত্রীর চিৎকারে শিক্ষক মোফাজ্জল পালিয়ে যায়। পরে স্থানীয়রা ছাত্রীকে উদ্ধার করে পল্লী চিকিৎকের কাছে প্রাথমিক চিকিৎসা ও পরে মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আসামীকে গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।
স/শ










