সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীতে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নির্মাণ শ্রমিক আটক

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নির্মাণ শ্রমিক আটক

রাজশাহী চার বছরের শিশুকে
নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় নগরীর ষষ্ঠীতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাহিদ (৪০) নামে অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটক জাহিদ রাজশাহীর চারঘাট উপজেলার সাদিপুর গ্রামের ইসমাইলের ছেলে। জাহিদ পেশায় একজন নির্মাণ শ্রমিক। ওই সুবাদে সে নগরীর ষষ্ঠিতলা এলাকায় একটি বাড়িতে কাজ করছিলে সাকিব।

ভিকটিমের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তাদের মেয়ে বাড়ির পাশে খেলার করছিলো। পাশের একটি বাড়ির নির্মাণ কাজ চলছিলো। সেখানে কাজ করছিলেন জাহিদ। বিকেলে খেলার ছলে জাহিদ ওই শিশুটিকে নির্মাণাধীন বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে ভিকটিম বাড়ি এসে জানালে স্থানীয় লোকজন ওই জাহিদকে আটক করে পুলিশের সোপর্দ করেন।
বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহাদাত হোসেন জানান, পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসেছেন। এঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
স/আর