বিজ্ঞান ও প্রযুক্তি

এইচপি ব্রান্ডের এলইডি মনিটর বাজারে

নিউজ ডেস্ক২৪ জুলাই ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সম্প্রতি বাজারে এসেছে এইচপি ব্রান্ডের পি১৭৪ মডেলের এলইডি মনিটর। ১৭ ইঞ্চি আকৃতির মনিটরটিতে রয়েছে এলইডি ব্যাকলিটসহ ডিসপ্লে টাইপ টিএন। মনিটরটির নেটিভ রেজ্যুলেশন এসএক্সজিএ অর্থাৎ, ৬০ হার্টজ গতিসম্পন্ন ১২৮০ * ১০২৪ পিক্সেল। দেশে মনিটরটি বিপণন করছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

মনিটরটির বিশেষ ফিচার হচ্ছে এর ফিজিক্যাল সিকিউরিটি, যার সিকিউরিটি লক রেডি অপশনটি গ্রাফিকস ডিজাইনার এবং ভিজুয়ালাইজারদের প্রকৃত সাইজ এবং রং দেখতে সাহায্য করে। তাই পেশাদার ব্যবহারকারীদের মনিটর কার্যকর। এর দাম ১০ হাজার টাকা। এর সঙ্গে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি।