সিল্কসিটিনিউজ ডেস্ক:
বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাদেক আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে শাজাহানপুর উপজেলায় দ্বিতীয় বাইপাস মহাসড়কের সাবগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ওসি এসএম বদিউজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাদেক আলী বগুড়ার শাজাহানপুর উপজেলার হেলেঞ্চপাড়ার মৃত শমসের আলীর ছেলে। তিনি স্থানীয় বসুন্ধরা গ্যাস কোম্পানির কার্যালয়ে মালি পদে চাকরি করতেন।
বৃহস্পতিবার রাতে তিনি সাবগ্রাম থেকে রিকশাভ্যানে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার দিকে ভ্যানটি দ্বিতীয় বাইপাশ মহাসড়কের সাবগ্রাম বাজারের কাছে একটি ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে সাদেক আলী পড়ে যান।
এ সময় বিপরীতমুখী একটি ট্রাক তাকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নারুলি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর জামিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক শনাক্ত করা যায়নি।










