সদ্য প্রকাশিত
রাজশাহী

তানোরে ডিপ-টিউবওয়েল লাইনম্যানের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক২৭ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
তানোরে ডিপ-টিউবওয়েল লাইনম্যানের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর তানোরে আকবর আলী (৫৫) নামের এক ডিপ-টিউবওয়েল লাইনম্যানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর দেড়াটার দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়নের সরকুড়া গ্রামের জমির আইল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তার বাড়ি একই ইউনিয়নের মালশিরা গ্রামে। গতকাল বুধবার (২৬ অক্টোবর) রাতের কোনো এক সময় আকবর আলীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।

রাজশাহীর তানোর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবদুস সবুর সিল্কসিটি নিউজকে জানান, বৃহস্পতিবার ভোরেসরকুড়া নামকস্থানে জমির আইলে আকবর আলীর মরদেহ দেখতে পান ওই গ্রামের লোকজন। পরে সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন থানায় খবর দেন। দুপুরে তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে।

জানা গেছে, আকবর আলী ডিপ-টিউবওয়েলের লাইনম্যান হিসেবে বুধবার রাতেও বেশ কয়েকজন কৃষকের জমিতে পানি সেচ দিয়েছেন । এ সময় কোনো কৃষকের সঙ্গে আকবরের কিছু হয়েছে কীনা বা কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল কীনা তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যেই তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

 

এ বিষয়ে তানোর থানার ওসি তদন্ত আবদুস সবুর জানান, এই ঘটনায় আপাতত থানায় অপমৃত্যুর মামলা হবে। পরে ময়নাতদন্ত হলে তার রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

স/শ