রাজশাহীর খবর

আত্রাইয়ে জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় মানববন্ধন

নিউজ ডেস্ক১৬ জুলাই ২০১৬১ মিনিট পড়া

আত্রাই প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহবান জানিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আত্রাই উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার আত্রাই রেল স্টেশন বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচীটি চলাকালীন বক্তব্য রাখেন সুজন আত্রাই উপজেলা শাখার সভাপতি ফরিদুল আলম পিন্টু।

এছাড়াও বক্তব্য রাকেন, আত্রাই প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ মল্লিক, প্রচার সম্পাদক নাজমুল হক নাহিদ, অধ্যাপক আমিনুল ইসলাম, প্রভাষক রায়হান কবির, ইউপি চেয়ারম্যান আফসার আলী, শ্রমিক নেতা মামুন, মটর, ইউপি সদস্য এরশাদ আলী প্রমুখ।

স/অ