রাজশাহীর খবর

নগরীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

নিউজ ডেস্ক১৬ জুলাই ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে নগর ভবনে একটি শিশুকে ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

এর উদ্বোধন করেন, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দায়িতপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীম।

এ সময় উপস্থিত ছেলেন, রাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা জেবিননিছা সুলতানা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এবার মহানগর এলাকায় ৫৮ হাজার ৮৭৫ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাসিক। এবারও বাদ পড়া শিশুদের পরবর্তীতে ক্যাপসুল খাওয়ানোর আর কোনো সুযোগ নেই। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ৩০টি ওয়ার্ড কার্যালয়ে রাত ৮টা পর্যন্ত খাওয়ানো হবে।

রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম বলেন, করপোরেশনের ৩০টি ওয়ার্ডে ৩৮৪টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আজ।

এর মধ্যে স্থায়ী কেন্দ্রের সংখ্যা ৩৪৩টি এবং ভ্রাম্যমাণ ৪১টি। এসব কেন্দ্র থেকে ৬ থেকে ১১ মাসের ৬ হাজার ৬ হাজার ৬৮৪ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের বয়সের ৫২ হাজার ১৯১ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে তিনজন করে সর্বমোট ১ হাজার ১৫২ জন স্বেচ্ছাসেবী এ ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত রয়েছেন।

স/আ