নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৪০ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও রাজপাড়া থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম এ আটকের বিষয়টি নিশ্চত করেছেন।

এর মধ্যে মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এর মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১৬ জন, রাজপাড়া থানা ৯ জন, মতিহার থানা ৭ জন, শাহমখদুম থানা ৫ জন এবং ডিবি পুলিশ ২ জনকে আটক করে।
যার মধ্যে ২৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৫ জন মাদক ব্যবসায়ী, ১২ জন অন্যান্য ও মাদকসেবীকে আটক করা হয়েছে।
এছাড়াও শাহমখদুম থানা পুলিশ বায়া বাজার এলাকা থেকে রিয়াজুল করিমকে (৩৫) ১৫ পিচ ইয়াবা এবং বড়বনগ্রাম নামোপাড়া এলাকা থেকে ইমরান আলীকে (২০) ১০০ গ্রাম গাঁজা, ডিবি পুলিশ নতুন হাড়ুপুর এলাকা থেকে মনিরুল ইসলামকে (২০) ও সুমন আলেিক (২২) ১৪০ বোতল ফেন্সিডিল এবং মোল্লাাপাড়া আশ্রয়ন প্রকল্প এলাকা থেকে শ্রী নিখিল কর্মকারকে ১০০ পিচ ইয়াবাসহ আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছে।
স/আ









