সিল্কসিটিনিউজ ডেস্ক:
স্বর্ণ চোরাচালান রোধে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্ক প্রতি ভরিতে এক হাজার টাকা কমানোর প্রস্তাব করা হয়েছে। বাজেট প্রস্তাব অনুযায়ী, এখন থেকে বছরে ৩ বার ব্যাগেজ রুলের আওতায় ২৩৪ গ্রাম বা ২০ ভরি পর্যন্ত স্বর্ণ আনা যাবে।
এ জন্য প্রতি ভরির জন্য ২ হাজার টাকা কর দিতে হবে। আগে স্বর্ণবার আমদানিতে ৩ হাজার টাকা শুল্ক দিতে হতো।

২০ ভরি স্বর্ণের বার আনতে ৪০ হাজার টাকা শুল্ক দিতে হবে। বর্তমানে বিদেশফেরত অথবা প্রবাসীরা শুল্কমুক্ত সুবিধায় ১০০ গ্রাম বা সাড়ে ৮ ভরি (এক ভরিতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম) ওজনের স্বর্ণালংকার ও ২০০ গ্রাম ওজনের রূপার গহনা আনতে পারেন।
এ ক্ষেত্রে এক প্রকারের অলংকার ১২টির বেশি আনা যেত না। আগামী বাজেটেও এ সুবিধা বহাল রাখা হচ্ছে।









