সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে ২ শিশু আহত

নিউজ ডেস্ক২ জুন ২০১৯১ মিনিট পড়া
বগুড়ায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে ২ শিশু আহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ায় আম কুড়াতে গিয়ে পাওয়া হাতবোমার বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। আজ রোববার (২জুন) শহরের ঠনঠনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলো কাহালু উপজেলার শানুর মেয়ে শান্ত (১০) ও জেলা শহরের সূত্রাপুর বেলতলার জাহিদের ছেলে রায়হান (৩)। তারা সম্পর্কে মামাত ফুপাত ভাইবোন।

সদর পুলিশ ফাঁড়ির এসআই জিলানুর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দুপুর আনুমানিক ১টার দিকে বৃষ্টি এবং একটু বাতাস শুরু হলে ওই দুই শিশু আম কুড়াতে ঠনঠনিয়ায় একটি পরিত্যক্ত বাড়ির পাশে যায়।

“সেখানে দুটি হাতবোমা কুড়িয়ে পায় তারা। ওই দুটি বোমা বাড়ি এনে খেলছিল; এক পর্যায়ে বোমা দুটির বিস্ফোরণ ঘটে।”

জিলানুর বলেন, এতে শান্তর পায়ে ও রায়হানের হাতে আঘাত লাগে। তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।