নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ট্রাফিক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম আব্দুল হামিদ (৫২)। তিনি রাজশাহী জেলা ট্রাফিক পুলিশের এটিএসআই (উপসহকারী ট্রাফিক পুুলিশ পরিদর্শক) পদে কর্মরত ছিলেন। ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে নগরীর কোর্ট স্টেশন চারখুটার মোড় এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা সিল্কসিটি নিউজকে জানান, এটিএসআই আব্দুল হামিদ মোটরসাইকেলযোগে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার দিক থেকে তার বাড়িতে ফিরছিলেন। তিনি নগরীর কোর্ট স্টেশন চারখুটার মোড় এলাকায় আসামাত্র বিপরীত দিক থেকে যাওয়া চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।
পরে খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা আব্দুল হামিদকে মৃত ঘোষণা করেন।
নগরীর রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ সিল্কসিটি নিউজকে বলেন, ‘এটিএসআই আব্দুল হামিদ বাড়িতে ফিরছিলেন। এসময় অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় তিনি আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
নিহত আব্দুল হামিদের বাড়ি নগরীতে। তবে কোন এলাকায় সেটি নিশ্চিত হওয়া যায়নি।
স/আর









