অর্থ ও বাণিজ্য

সোনা বৈধ করতে ভরিপ্রতি কর ১ হাজার টাকা

নিউজ ডেস্ক৩০ মে ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সোনা বৈধ করতে কর ভরিপ্রতি ১ হাজার টাকা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার এনবিআরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী প্রতি ভরি সোনা ও সোনার অলঙ্কারে ১ হাজার টাকা, হীরায় ৬ হাজার টাকা ও রুপায় ৫০ টাকা আয়কর দিতে হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অনুমোদিত ডিলার, ব্যবসায়ীর অঘোষিত ও মজুত করা এবং ঘোষিত সোনা, হীরা ও রুপার ওপর আয়কর কমানো হয়েছে।

তবে সরকার ঘোষিত কর ছাড় পেতে হলে ব্যবসায়ীকে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিতে হবে এবং রিটার্ন দাখিল করতে হবে। একই সঙ্গে ৩০ জুনের মধ্যে অঘোষিত ও মজুত করা সোনা, রুপা ও হীরার সম্পর্কে ঘোষণা দিয়ে কর দিতে হবে। করের চালানসংশ্লিষ্ট ডিলার, ব্যবসায়ী বা স্বর্ণালঙ্কার প্রস্তুতকারীর আয়কর রিটার্নের সঙ্গে দাখিল করতে হবে। সোনা, রুপা ও হীরা ব্যবসায়ীদের আয়করের পরিমাণ কমানো দেয়া এ প্রজ্ঞাপন ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।