সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় ইফতার মাহফিলে ছাত্রলীগের হামলায় ভিপি নুর আহত

নিউজ ডেস্ক২৬ মে ২০১৯২ মিনিট পড়া
বগুড়ায় ইফতার মাহফিলে ছাত্রলীগের হামলায় ভিপি নুর আহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়া শহরের সাত মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে।

রবিবার বিকেলে অ্যাডওয়ার্ড পার্কে উডবার্ন পাবলিক লাইব্রেরির সামনে এ ঘটনা ঘটে।ঘটনাস্থলে উপস্থিত যমুনা টেলিভিশনের একজন সাংবাদিকও হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানান।

তারা জানান, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তবে অনুষ্ঠানে নুরুল হক নুর আসবেন এমন তথ্য না থাকায় পুলিশ প্রথমে ওই অনুষ্ঠানে বাধা দেয়। এ সময় নুর কেন তাদের বাধা দেওয়া হচ্ছে তার কারণ জানতে চান। এ সময় এ ঘটনার কিছু সময় পরই তার ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান হামলার অভিযোগ করে আরো জানান, হামলাকারীরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী।

হামলায় নুরুল হক নুর গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরো কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে বগুড়ায় ইফতার অনুষ্ঠানের অয়োজন করা হয়। নুরুল হক নুর সেই ইফতার অনুষ্ঠানে অংশ নিতে যান।

বগুড়া সদর থানার ওসি বদিউজ্জামান বলেন অনুষ্ঠানে নুরুল হক নুর আসবেন এমন তথ্য না জানানোর কারনে সেখানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ছিলো না। যার কারনে হামলাকারীরা সুযোগ নিয়েছে।

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস জানান, হামলার খবর শুনেছি। তবে হামলাকারীরা ছাত্রলীগের কেউ নন।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান জানান ভিপি নুরকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

হামলার দৃশ্য ক্যামেরা বন্দি করার চেষ্টা করলে যমুনা টেলিভিনের বগুড়ার সাংবাদিক মেহেরুল সুজনও মারপিটের শিকার হন।এর আগে শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় নুরুল হক নুরের ইফতার অনুষ্ঠানে বাধা দেয় ছাত্রলীগ। পরে বাধ্য হয়ে রাস্তায় ইফতার করেন নুর।