অর্থ ও বাণিজ্য

কৃষি খাতে চীনের ৩৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ

নিউজ ডেস্ক১৭ মে ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশের উন্নয়নে অন্যতম সহযোগী চীন। আন্তর্জাতিক, কৃষি, বিনিয়োগ এবং শিল্প-বাণিজ্যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের আরও উন্নয়ন চায় সরকার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চীনের সঙ্গে যে সম্পর্কের সূচনা করেছিলেন; তা আরও টেকসই করে সামনের দিকে এগিয়ে যেতে চায় বাংলাদেশ।

দেশের অর্থনৈতিক অঞ্চল, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ও যোগাযোগসহ অনেক মেগা প্রকল্পে চীনের অংশগ্রহণ রয়েছে।

চীন-বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষি শিল্পের উন্নয়নে চীনের সহযোগিতা সব সময় কাম্য। মঙ্গলবার কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এমপি মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জু’র সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের কৃষি উন্নয়নে সবসময় পাশে থাকবে চীন। কৃষি খাতে ৩৩ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ করছে চীনের এক কোম্পানি, তারা এদেশে ৩টি কৃষি প্রক্রিয়াজাত শিল্প প্রতিষ্ঠান স্থাপন করবে। চীন বাংলাদেশ থেকে কৃষিজাত পণ্য আমদানি করবে। বাংলাদেশে চলমান রোহিঙ্গা সমস্যার সমাধান চায় বেইজিং। রোহিঙ্গা জনগোষ্ঠী নিরাপদে যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে মিয়ানমারে ফেরত যাবে এ প্রত্যয় ব্যক্ত করেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে বেইজিং বাংলাদেশের সঙ্গে আছে। এছাড়াও সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা দমনে চীন বাংলাদেশ একসঙ্গে কাজ করবে। সংবাদ বিজ্ঞপ্তি।