রাজশাহী

রাজশাহীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবহিতকরণ কর্মশালা

নিউজ ডেস্ক৫ মে ২০১৯১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

‘ছেলে হোক, মেয়ে হোক-দু’টি সন্তানই যথেষ্ট’ এ প্রতিপাদ্যকে সামেনে রেখে রাজশাহীতে পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রোববার বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর কলাবাগানস্থ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নবনির্মিত ভবনে এ কর্মশালার আয়োজন করা হয়। এর আয়োজন করে আইইএম ইউনিট রাজশাহী জেলা।

কর্মশালায় পরিকল্পিত পরিবার গঠন ছাড়াও কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব, নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে স্থিরচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপন করা হয়। তথ্য উপস্থাপন করেন মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক মেডিকেল অফিসার আহসানুল ইসলাম।

পুরো অনুষ্ঠান পরিচালনা করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রাজশাহীর ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. নাসিম আখতার।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের রিপোর্টার আজিজুল ইসলাম, বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট শরীফ সুমন, দৈনিক সমকালের রাজশাহীর স্টাফ রিপোর্টার সায়েম সাগর, দৈনিক ইত্তেফাকের রাজশাহী প্রতিবেদক আনিসুজ্জামান, বাংলাদেশ সংবাদ সংস্থার রাজশাহী প্রতিনিধি আয়নাল হক, রাজশাহী সংবাদ পত্রিকার স্টাফ ফটোসাংবাদিক রাশেলসহ আরো অনেকে।

স/শা