রাজশাহীর খবর

মোহনপুরে গ্রাম পুলিশে সাথে উপজেলা পরিষদের মতবিনিময়

নিউজ ডেস্ক১৪ জুলাই ২০১৬১ মিনিট পড়া

মোহনপুর প্রতিনিধিঃ
মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গ্রাম পুলিশের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 
বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 
মতবিনিময় সভায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সকলের উদ্দ্যেশে দিক নিদের্শনা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির।

 
এ সময়  উপস্থিত ছিলেন এস আই মনিরুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড  সুপার ভাইজার মাহবুব রহমানসহ ইউপি সচিববৃন্দ ও গ্রাম পুলিশের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
স/শ