রাজশাহীর খবর

শিবগঞ্জে বজ্রপাতের নিহতের পারিবারকে চেক প্রদান

নিউজ ডেস্ক১৪ জুলাই ২০১৬১ মিনিট পড়া

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে দুই নিহতের পরিবারকে পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করেছে উপজেলা প্রশাসন।

 
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মিরন বেগম ও আয়েশা বেগমের দুই স্বামীকে চেক প্রদান করে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম।

 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসান, প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমূখ।

 
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের নাজির হোসেনের স্ত্রী মিরন বেগম ও বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামের সাদিকুল ইসলামের স্ত্রী আয়েশা বেগম বজ্রপাতে মারা হয়।

স/শ