বিজ্ঞান ও প্রযুক্তি

মেলায় তিতাসের বই ‘এথিক্যাল হ্যাকিং ও সিকিউরিটি’

নিউজ ডেস্ক২ মার্চ ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এবারের বইমেলায় এসেছে তিতাস সরকারের ‘এথিক্যাল হ্যাকিং ও সিকিউরিটি’ নামে একটি বই।

বইটিতে এথিক্যাল হ্যাকিং ও সিকিউরিটিতে বিশেষভাবে ফোকাস দেওয়া হয়েছে। পাশাপাশি সিকিউরিটি সচেতনতার ওপর ব্যাপক আলোকপাত করা হয়েছে।

এ ব্যাপারে লেখক তিতাস সরকার বলেন, এই ডিজিটাল যুগে আমরা প্রায় সব কিছুই সাইবার বিশ্বে শেয়ার করে যাচ্ছি, যার ফলে আমরা কিন্তু আরও সিকিউরিটি হীনতায় ভুগছি।

তিনি বলেন, এই সাইবার বিশ্বে হ্যাকাররা কিভাবে আপনার তথ্য সংগ্রহ করে থাকে। পাশাপাশি আপনি কিভাবে আপনার তথ্যগুলো সিকিউয়ার করে রাখতে পারেন সেই বিষয়গুলো নিয়ে এই বই এ বিশেষভাবে আলোচনা করা হয়েছে।

একই সঙ্গে সিইএইচ (সার্টিফাইড এথিক্যাল হ্যাকিং) কোর্সের প্রত্যেকটি অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই পরীক্ষায় সম্ভাব্য কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।

যারা আইটিতে অথবা সিকিউরিটিতে ক্যারিয়ার করতে ইচ্ছুক তাদের জন্য বইটি খুবেই উপকারে আসবে বলে লেখক দাবি করেন।

আদর্শ প্রকাশনীর ৫৪৫ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষ্যে ২৫ শতাংশ ছাড়ে বইটির মূল্য রাখা হচ্ছে ২২৫ টাকা।