অর্থ ও বাণিজ্য

স্মার্ট হাইব্রিড টেকনোলজির দুটি গাড়ি এনেছে উত্তরা মোটর্স

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০১৯২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশের শীর্ষস্থানীয় গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটর্স লিমিটেড গাড়ি ক্রেতাদের জন্য স্মার্ট হাইব্রিড টেকনোলজির সঙ্গে লিথিয়াম-আইওএন ব্যাটারি সংযুক্ত ১৫০০ সিসি পেট্রোল ইঞ্জিনের সুজুকি সিয়াজ ও আর্টিগা গাড়ি বাজারজাত শুরু করেছে।

উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে সুজুকি শোরুম, উত্তরা সেন্টারে স্মার্ট হাইব্রিড টেকনোলজি সুজুকি সিয়াজ ও আর্টিগা গাড়ি বাজারজাতকরণের উদ্বোধন করেন।

নতুন সুজুকি সিয়াজ ও নতুন আরটিগা উভয় গাড়িটিতে এখন বৈপ্লবিক নতুন ১৫০০ সিসির কে১৫ পেট্রোল ইঞ্জিন সমৃদ্ধ। উভয় গাড়িটিতে স্মার্ট হাইব্রিড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং জাপানিজ টেকনোলজি উন্নতমানের লিথিয়াম-আইওএন ব্যাটারি সংযুক্ত করা হয়েছে।

দেখতেও অনেক আকর্ষণীয় এবং অধিক আরামদায়ক বিলাসবহুল আসন, এলইডি প্রজেক্টর অটো হেডল্যাম্প, পূশ বাটন স্টার্ট এবং গুগল ম্যাপ সমৃদ্ধ আধুনিক বৈশিষ্ঠাবলী সমৃদ্ধ। প্রতি লিটারে মাইলেজ ২০.২৮ কিলোমিটার বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

সুজুকি আর্টিগা হাইব্রিড গাড়িটিতে রয়েছে থ্রীডি টেইল ল্যাম্প, এলইডি প্রজেক্টর অটো হেডল্যাম্প, ক্রম স্টাডেট ফ্রন্ট গ্রীল, আধুনিক এবং বিলাসবহুল ইন্টরিয়র, ডুয়েল এসি, মালামাল রাখার বড় জায়গা, আরামদায়ক ও নিরাপদ আধুনিক বৈশিষ্ঠাবলী সম্বলিত বহুবিদ ব্যবহার উপযোগী ৭ সিটের একটি ফ্যমিলি কার যা পুরো একটি পরিবারের প্রত্যাশা পূরণ করতে সক্ষম। প্রতিলিটারে মাইলেজ ১৮.৬৯ কিলোমিটার।

উদ্ভোধন অনুষ্ঠানে সুজুকি ভারত থেকে আগত অনিল সাইনি, গৌরভ গুপ্তা উর্ধ্বতন কর্মকর্তা, উত্তরা মোটর্সের উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় মুজিবুর রহমান ও ডুরান্ড মেহদাদুর রহমান, পরিচালকরা, হেড অব বিজনেস প্লানিং নাঈমুর রহমান, প্লানিং এন্ড ডেভেলপমেন্ট ইঞ্জিয়ার মাশফিকুর রহমান সুজুকি গারির মালিক, অন্যান্য প্রতিষ্ঠিত ব্যক্তি এবং উত্তরা মোটর্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উত্তরা মোটর্স এই প্রথমবারের মত স্মার্ট হাইব্রিড টেকনোলজি সুজুকি সিয়াজ ও আর্টিগা গাড়ির মূল্যবান গ্রাহকদের জন্য ৩ বছরের ওয়ারেন্টি ও ১২টি সার্ভিসের নিশ্চিয়তা প্রদান করছে। উত্তরা মোটর্স এই গাড়িগুলোর সম্ভাব্য ক্রেতাদেরকে টেস্ট ড্রাইভও প্রদান করছে ।

উত্তরা মোটর্স প্রতিষ্ঠা লগ্ন থেকেই অত্যন্ত সুনামের সঙ্গে বিশ্ববিখ্যাত সুজুকি গাড়ি আমদানি এবং বাজারজাত করে আসছে এবং দক্ষ কর্মীদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষ করে জাপান, ইন্দোনেশিয়া ও ভারত থেকে সুজুকি ব্রান্ডের কার, মাইক্রোবাস, পিক-আপ ও খুচরা যন্ত্রাংশ সাশ্রয়ী মূল্যে বাজারজাত এবং বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তাসহ পৌছে দিচ্ছে গ্রাহকদের কাছে।

উত্তরা মোটর্স নিজস্ব ১৪টি শাখা অফিস এবং ৫টি ডিলারের মাধ্যমে সারাদেশব্যাপি বিক্রয়ত্তোর সেবা প্রদান করে আসছে।