সদ্য প্রকাশিত
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
বিচিত্র

ক্ষেপণাস্ত্র দিয়ে ঘরের ছাদ

নিউজ ডেস্ক১৯ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
ক্ষেপণাস্ত্র দিয়ে ঘরের ছাদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাড়ির ছাদে পরতে পরতে সাজানো ক্ষেপণাস্ত্র। এ ঘরে সুখেই সংসার করছিলেন আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কয়জলাবাদ গ্রামের বাসিন্দা ইজাতুল্লাহ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে ক্ষেপণাস্ত্রের তৈরি বাড়িতে রয়েছেন তিনি।

ইজাতুল্লাহ জানান, ‘বাড়ির ছাদের ব্যবহৃত রকেটগুলো আশির দশকে নিয়ে আসে রুশ সেনাবাহিনী। তারা চলে গেলে বাড়ি তৈরির জন্য আর্থিক সামর্থ্য না থাকায় পরিত্যক্ত সেনাঘাঁটিতে মজুদ অস্ত্রশস্ত্র সেই কাজে লাগানো হয়।’

বিষয়টি বিদেশি এক পর্যটকের নজরে এলে তিনি প্রশাসনের দ্বারস্থ হন। বাসিন্দাদের সচেতন করার পর বাড়ি থেকে প্রায় ৪০০ রকেট সরিয়ে ফেলা হয়েছে।