সদ্য প্রকাশিত
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
জাতীয়

আদিবাসী ও মুক্তিযুদ্ধভিত্তিক দু’টি গবেষণাগ্রন্থ সালেক খোকনের

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
আদিবাসী ও মুক্তিযুদ্ধভিত্তিক দু’টি গবেষণাগ্রন্থ সালেক খোকনের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

লেখক ও গবেষক সালেক খোকন দীর্ঘদিন ধরে কাজ করছেন মুক্তিযুদ্ধ ও আদিবাসীদের বিষয় নিয়ে। তার রচিত যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য গ্রন্থটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধভিত্তিক মৌলিক গবেষণাগ্রন্থ হিসেবে তরুণ কবি ও লেখক কালি ও কলম’ পুরস্কার লাভ করে।

এ বছর মুক্তিযুদ্ধ ও আদিবাসী বিষয়ক তার দুটি নতুন গবেষণাগ্রন্থ প্রকাশিত হয়েছে। গ্রন্থ দুটির নাম ‘১৯৭১ : যাঁদের ত্যাগে এলো স্বাধীনতা’ ও ‘বিদ্রোহ-সংগ্রামে আদিবাসী’।

বিভিন্ন সময়ে শোষণ ও অত্যাচারী জমিদার, জোতদার, মহাজন ও মুনাফালোভী ইংরেজ শাসকদের বিরুদ্ধে আদিবাসীদের লড়াই-সংগ্রামের কথা নিয়ে এবার তিনি রচনা করেছেন বিদ্রোহ-সংগ্রামে আদিবাসী গ্রন্থটি।

এটি তার আদিবাসীবিষয়ক ১২তম গ্রন্থ। শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে চাকমা বিদ্রোহ, গারো বিদ্রোহ, হাতি খেদা সংগ্রাম, পাহাড়িয়া বিদ্রোহ, টংকবিরোধী হাজং বিদ্রোহ, চোয়াড় বিদ্রোহ, কুকি বিদ্রোহ, কোল বিদ্রোহ, রিয়াং বিদ্রোহ, ত্রিপুরা বিদ্রোহ, মুণ্ডা বিদ্রোহ, পাঁড়ু রাজার বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, নাচোল বিদ্রোহ ছাড়াও মুক্তিযুদ্ধে আদিবাসীদের সংগ্রামের কথাও তুলে ধরা হয়েছে এই গ্রন্থটিতে। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা, প্রকাশ করেছে কথাপ্রকাশ।