রাজশাহীর খবর

রাজশাহীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও সমাবেশ

নিউজ ডেস্ক১৪ জুলাই ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

‘দেশকে ভালবাসুন, জঙ্গিবাদ প্রতিরোধ করুন’ এ স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাজশাহী কলেজের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

বেলা সাড়ে ১১ টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সাহেব বাজার হয়ে আলুপট্টি মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। র‌্যালিতে শিক্ষার্থীদের নানা নানা স্লোগান সম্বলিত প্লেকার্ড দেখা যায়। যাতে লেখা ছিল, মানবতাবাদ রুখবে জঙ্গিবাদ, জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলোন, শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদের স্থান হবে না ইত্যাদি।

রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানের নেতৃত্বে র‌্যালিতে প্রায় সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সংক্ষিপ্ত সমাবেশ থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

রাজশাহী কলেজের রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান সিল্কসিটি নিউজকে বলেন, আমাদের সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। শিক্ষিতরাই পারে এ সচেতনতা সৃষ্টি করতে। এর হাতিয়ার সরুপ আজ রাজশাহী কলেজে শিক্ষক-শিক্ষার্থীরা সচেতনতা বৃদ্ধিতে এই র‌্যালি আয়োজন করেছে।

তিনি বলেন, মানুষের মাঝে নৈতিক মূল্যবোধ হারিয়ে গেছে সে নৈতিক মূল্যবোধ করতে এই র‌্যালি। রাজশাহী কলেজের ন্যায় সকল শিক্ষা প্রতিষ্ঠাকে এগিয়ে আসা উচিত। এক জন সচেতন মানুষ যদি ১০ জনকে সচেতন করতে পারে তাহলে দেশের সকল মানুষকে সচেতন করা সম্ভব।

তিনি আরো বলেন, রাজশাহী কলেজের সকল শিক্ষকদের আদেশ দেয়া হয়েছে তারা যেন শিক্ষার্থীদের প্রথম ৫ মিনিট দেশাত্ববোধ, ধর্মীয় অনুশোচনাবোধ শেখায়। তাদের পরিবার, সমাজ তথা রাষ্ট সম্পর্কে সচেতন করে।প্রতিটি শিক্ষক প্রতি ক্লাসে এভাবে নৈতিকতার শিক্ষা দিলে কোন শিক্ষার্থী কখনোও কোন অসৎ সঙ্গে জড়াবে না।

স/মি