সদ্য প্রকাশিত
সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, বন্ধ ২১ কারখানা মোটরসাইকেল-ভটভটিকে ট্রাকের ধাক্কা, গেল ২ প্রাণ পাকা ধানে বৃষ্টি, আলুচাষ নিয়েও দুশ্চিন্তা কৃষকের নড়াইলের সহিংসতার নিরপেক্ষ তদন্ত দাবি সিপিবির শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন আ. লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল : প্রতিমন্ত্রী নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
নাটোর

বাল্য বিবাহ দেওয়ার অপরাধে নাটোরে এক কাজীর ১৫দিনের কারাদণ্ড

নিউজ ডেস্ক৯ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
বাল্য বিবাহ দেওয়ার অপরাধে নাটোরে এক কাজীর ১৫দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক,নাটোর:
বাল্য বিবাহ দেওয়ার অপরাধে নাটোরে রওশন আলী নামের এক কাজীকে ১৫দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নায়িরুজ্জামন অভিযান চালিয়ে এই আদেশ দেন।

 

দণ্ডপ্রাপ্ত কাজী রওশন আলী দিঘাপতিয়া হাগুড়িয়া এলাকার চিকু মোল্লার ছেলে।
নাটোর সদর থানার ওসি তদন্ত নজরুল ইসলাম জুয়েল জানান, রোববার সকালে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের কাজী রওশন আলী তার বাড়িতে উপজেলার ভাটোদাড়া এলাকার শহীদ মিয়াজির মেয়ে লিমা খাতুন কে রাজশাহী শহরের সামছুল ইসলামের ছেলে রনির সাথে গোপনে বিয়ে পড়ান।

 

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নায়িরুজ্জামনের নেতৃত্বে ভ্রাম্যমান কাজীর বাড়িতে অভিযান চালায়। এ সময় অভিযানের টের পেয়ে পালিয়ে যায় বর ও কনের পরিবার।
পরে কাজী রওশন আলীকে আটক করে বাল্য বিবাহ দেওয়ার অপরাধে ১৫দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
স/শ