অর্থ ও বাণিজ্য

সূচক ও লেনদেন কমেছে পুঁজিবাজারে

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০১৯২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

টানা দুই দিন সূচক কমল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণও। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ডিএসইএক্স কমেছে ৩৫ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ৯০৪ পয়েন্টে। গত কার্যদিবসের (বৃহস্পতিবার) তুলনায় লেনদেন কমেছে ১৮৯ কোটি টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫টির। কমেছে ২১৩টির। অপরিবর্তিত আছে ২৭টির দর। গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমে ১০ পয়েন্ট। মোট লেনদেন হয় ১ হাজার ১৯৮ কোটি টাকা।

আজ লেনদেনের শীর্ষে রয়েছে যে ১০ কোম্পানি, সেগুলো হলো ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, গ্রামীণফোন, ইস্টল্যান্ড, স্কয়ার ফার্মা, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, এশিয়ান ইনস্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স, প্রভাতী ইনস্যুরেন্স ও ইনটেক।

দর বাড়ার শীর্ষে যে ১০ কোম্পানি, সেগুলো হলো এশিয়ান ইনস্যুরেন্স, প্রভাতী ইনস্যুরেন্স, ইস্টল্যান্ড, দেশবন্ধু পলিমার লিমিটেড, সোনালী আঁশ, ইয়াকিন পলিমার, ওয়াটা কেমিক্যাল, মুন্নু সিরামিকস, আজিজ পাইপস ও মুন্নু স্টাফলার।

দর কমার শীর্ষে যে ১০ কোম্পানি, সেগুলো হলো অগ্রণী ইনস্যুরেন্স, ইউনাইটেড ইনস্যুরেন্স, এমারেল্ড ওয়েল, সোনার বাংলা ইনস্যুরেন্স, পিপলস ইনস্যুরেন্স, গ্লোবাল ইনস্যুরেন্স, নর্দান ইনস্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, রিপাবলিক ইনস্যুরেন্স ও স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ১৪৪ পয়েন্টে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ৮৭টির। কমেছে ১৭০টির। অপরিবর্তিত রয়েছে ২২টির।