নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেএমিবি সদস্যকে সঙ্গে গিয়ে মনোনয়নপত্র দাখিলে অংশ নেয়ার অভিযোগে রাজশাহীর বাগমারা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদকে পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে। বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাকে ক্লোজ করা হয় বলে নিশ্চিত করেছে রাজশাহী পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন।

তিনি সিল্কসিটি নিউজকে বলেন, ওসি যে কাজটি করেছে-তা পেশাদারিত্বের মধ্যে পড়ে না। তাই তাকে ক্লোজ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
- এর আগে বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিয়ে গোয়ালকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আলমগীর সরকারসহ দলীয় নেতাদের সঙ্গে গিয়ে তার মনোনয়নপত্র দাখিল করেন। ওই প্রার্থীর বাড়িতে ২০০৪ সালে জেএমবির নেতাদের বৈঠকের ভিডিও রয়েছে। যেখানে আলমগীরও রয়েছে। একজন প্রার্থীর হয়ে মনোনয়ন জমা দেওয়ায় অন্য প্রার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
রাজশাহী পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন বলেন, পুলিশ নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন। তবে কেউ যদি কোন প্রার্থীর পক্ষে মনোয়নপত্র জমা দেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
- গোয়ালকান্দি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম সিল্কসিটি নিউজকে বলেন, পুলিশ গিয়ে একজন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দেয় তবে সে নির্বাচন নিরপেক্ষ হবে কি না তা সবাইকে ভাবিয়ে তুলেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে দাবি করেন তিনি।
প্রসঙ্গত, গত ৭ মে চতুর্থ দফায় বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু এর দুইদিন আগে ৫ মে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরে গত ২৬ সেপ্টেম্বর স্থগিত বাগমারার ১৬টি ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা হয়। তফসিল অনুযায়ী আগামী ৩১ অক্টোবর নির্বাচন।
ঘোষিত তফশিল অনুযায়ী বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। কাল যাচাই বাছাই ও ১৪ অক্টোবর পর্যন্ত প্রত্যাহারের শেষ দিন।
স/আর









