জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট সদর উপজেলার জামালপুর গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মাহফুজার রহমান নামে এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মাহফুজার রহমানের স্ত্রী মাসুদা বেগম। নিহত মাহফুজার রহমান জামালপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন সিল্কসিটি নিউজকে জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পার্শে¦ মাহফুজার রহমান তার নিজস্ব মুরগীর খামারে কাজ করতে ওই খামারের ভিতরে ঝুলন্ত তারের সাথে জড়িয়ে বিদ্যুত স্পৃষ্ট হয় মাহফুজার রহমান।
এসময় তাকে উদ্ধারের জন্য তার স্ত্রী মাসুদা বেগম এগিয়ে গেলে সেও বিদ্যুতস্পৃষ্ট হয়। স্থানীয়রা দ্র্রুত তাদেরকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিলে মাহফুজার রহমানকে মৃত ঘোষনা করেন চিকিৎসকরা। মাসুদা বেগম জয়পুরহাট জেলা আধুনক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স/আর









