আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় ডোবা থেকে সাধন আলী (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সাধন আলী উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মৃত কছিমদ্দিনের ছেলে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আত্রাই স্টেশন সংলগ্ন পার্শ্ববর্তী ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সাধন আলী শাপলা ব্যবসায়ী ছিলেন। এলাকার বিভিন্ন ডোবা থেকে শাপলা সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের ন্যায় সোমবার বিকেলে শাপলা তুলতে যান স্টেশন সংলগ্ন পার্শ্ববর্তী ডোবাতে। সাধন রাতে বাড়ীতে না ফিরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে। মঙ্গলবার সকালে স্টেশন সংলগ্ন পার্শ্ববর্তী ডোবাতে স্থানীয়রা সাধনের মরদেহ ভাসতে দেখে থানা পুলিশে সংবাদ দেয়।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা সততা নিশ্চিত করে জানান, পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায় মৃত সাধন উপজেলার বিভিন্ন ডোবা থেকে শাপলা তুলে উপজেলার হাট বাজারসহ পার্শ্ববর্তী উপজেলা ও জেলা শহরে বিক্রি করতো।
সে প্রতিদিনের ন্যায় গত সোমবার বিকালে শাপলা তোলার জন্য বাড়ি থেকে বের হয় । প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে শাপলা তুলতে গিয়ে মৃত্যু বরণ করে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউ ডি মামলা রের্কড করা হয়েছে। লাশটি মঙ্গলবার সকালে নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।
স/আ










