সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জয়পুরহাট

জয়পুরহাটে ৩ মাস বয়সী কন্যা শিশু চুরির অভিযোগ

নিউজ ডেস্ক৩ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
জয়পুরহাটে ৩ মাস বয়সী কন্যা শিশু চুরির অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট শহরের পদ্মা ক্লিনিক নামে একটি বেসরকারী চিকিৎসা কেন্দ্র এর নীচ থেকে তিন মাস বয়সী এক শিশু কন্যা চুরির অভিযোগ পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় চুরি হওয়া শিশুটির বাবা ও মা থানায় অভিযোগ করেন।

 

চুরি হওয়া শিশুটি নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার ভাটকুন্ডু গ্রামের বজলুর রশিদ ও  মা জয়নব বেগমের শিশু কন্যা।
শিশুটির বাবা-মা থানার অভিযোগে বলেন, রোববার দুপুরে তাদের তিন মাস বয়সী অসুস্থ শিশুকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। সেখানে এক অপরিচিত বোরকা পরিহিত এক মহিলা তাদেরকে প্রলোভন দিয়ে বলেন, তার ভাই একজন বেসরকারী ক্লিনিকের চিকিৎসক। সেখানে বিনামুল্যে শিশিুটির চিকিৎসার ব্যবস্থা করবেন। তারপর ওই প্রতারক শিশুটির মা’য়ের কাছ থেকে চিকিৎসার জন্য পদ্মা ক্লিনিকে চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে কৌশলে শিশুটিকে নিয়ে পালিয়ে যায় বলেও জানান চুরি হওয়া শিশুটির মা-বাবা।
তারা অভিযোগে আরো বলেন, এরপর চুরি হওয়া ওই শিশুটিকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে  সন্ধ্যায় থানায় অভিযোগ করেন। প্রতারক ওই নারীর বর্ণনা দিতে গিয়ে তারা জানান, বোরখা পড়া ওই নারীর গায়ের রং শ্যামলা।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন জানান, বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে শিশুটিকে উদ্ধারসহ প্রতারক মহিলা ও এর সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত থাকবে।

স/অ