অর্থ ও বাণিজ্য

গত সাত বছরে ব্যাংক থেকে লোপাট ২২ হাজার ৫০২ কোটি টাকা: সিপিডি

নিউজ ডেস্ক৮ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে তথা গত সাত বছরে দেশের ব্যাংক খাত থেকে ২২ হাজার ৫০২ কোটি টাকা লোপাট হয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

শনিবার (৮ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে আমাদের করণীয় কী?’ শীর্ষক সংলাপে এই তথ্য তুলে ধরে সিপিডি।

এসময় সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

অনুষ্ঠানের উপস্থিতিদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ অন্যতম। সূত্র: বাংলা ট্রিবিউন