সদ্য প্রকাশিত
অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮ পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত
দুর্ঘটনা

তানোরে সড়ক দুর্ঘটনায় নিহত এক

নিউজ ডেস্ক৩০ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
তানোরে সড়ক দুর্ঘটনায় নিহত এক
মরদেহ উদ্ধার

তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে সড়ক দুর্ঘটনায় রহিমা বেওয়া (৮০) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৭ টার দিকে তানোর উপজেলার দুবইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি গাইবান্ধা সুন্দরপুর গ্রামের মৃত বদিউজ্জামানের স্ত্রী।

জানা গেছে, তানোর উপজেলার কোয়ের হাট এলাকায় ছেলে মেয়েদের নিয়ে বসোবাস করেন। সকালে বাড়ি থেকে পাঠাকাটা এলাকায় ভ্যানে চড়ে যাবার সময় সার বোঝায় একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে সঙ্গে ধাক্কা দেয়। ভ্যান থেকে রহিমা ছিটকে পড়ে ট্রলি চাকার নিচে পিষ্ট হয়ে যায়। এতে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়। এঘটনায় লোকজন ট্রলিটি আটক করেছে।

তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, থানায় কোন অভিযোগ কেউ দেয়নি। বিষয়টি স্থানী ভাবে মিমাংসা হয়ে গেছে।

 

স/আ