সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

খুলনায় পুলিশের নায়েক গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক২৮ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
খুলনায় পুলিশের নায়েক গুলিবিদ্ধ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খুলনায় বার্ষিক ফায়ারিংয়ে পুলিশের নায়েক আবু মুসা (২৫) নিজের পিস্তলের গুলিতে বিদ্ধ হয়েছেন। নায়েক আবু মুসা বরিশাল জেলা পুলিশে কর্মরত।

বুধবার বেলা ১১টায় খুলনার বাদামতলায় পুলিশ ট্রেনিং সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।

খুলনার পুলিশ ট্রেনিং সেন্টার- পিটিসির কমান্ডার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গুলিটি আবু মুসার ডান বুকের নিচে বিদ্ধ হয়। তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি পুলিশিং) সোনালী সেন বলেন, ‘ফায়ারিংয়ের সময় আবু মুসার নিজের পিস্তলে গুলি আটকে যায়। সেটা ঠিক করতে গেলে গুলি বেরিয়ে তার বুকে লাগে।’