সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
সিল্কসিটিনিউজ ডেস্ক:

নোয়াখালীর চাটখিল উপজেলার হালিমাদিঘির পাড় এলাকার কুটুমঘর নামকস্থানে যাত্রীবাহী অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চাটখিল বাজারের ব্যবসায়ী সিরাজুল উল্যাহ ওরফে জসিম (৪৫) ও তাঁর স্ত্রী জেসমিন আক্তার (৩২)। তাঁরা চাটখিল পৌরসভার সুন্দলপুর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় অটোরিকশার চালকসহ তিনজন আহত হন। গুরুতর আহত অটোরিকশাচালককে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুদ্দিন প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাতটার দিকে কুটুমবাড়ির সামনে চাটখিল-সোনাইমুড়ী সড়কে যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক হতে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী ও হাসপাতালে নেওয়ার পথে আরেক ব্যক্তি মারা যান। তাঁরা দুজন স্বামী-স্ত্রী। ঘটনার পরই চাটখিল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধারের ব্যবস্থা করে।