নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নার্গিস (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবর সকাল ছয়টার দিকে নগরীর ডিংগাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারী হলেন, লক্ষ্মীপুর বাকির মোড় এলাকার সদর আলীর স্ত্রী।

রাজশাহী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইকবাল সিল্কসিটিনিউজকে বলেন, সকালে ডিংগাডোবা এলাকায় রেল লাইনের পাশ ধরে হাঁট ছিলেন নার্গিস। এসময় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জগামী সাটল ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নার্গিসের মৃত্যু হয়।
ওসি আরো জানায়, নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে এই কর্মকর্তা জানান।
স/আ










