সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
পাবনা

সিংড়ায় মাটির দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
সিংড়ায় মাটির দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নাটোর
নাটোরের সিংড়ায় মাটির দেয়াল চাপা পড়ে সাদিয়া আফরোজ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কৈগ্রামে এই ঘটনা ঘটে।

 

নিহত সাদিয়া আফরোজ কৈগ্রামের আইয়ুব আলীর মেয়ে এবং স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মন্ডল সিল্কসিটি নিউজকে জানান, শুক্রবার বিকালে আইয়ুব আলী বাড়িতে  নারী ও শিশুরা একত্রিত হয়ে বসে গল্প করছিল। এসময় হঠাৎ করে বাড়ির প্রাচীরের দেয়াল ভেঙ্গে পড়ে। এতে অন্যরা সরে গেলে ও দেয়ালের নিচে চাপা পড়ে শিশু সাদিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 
এরআগে নাটোরের সদর উপজেলা চৈড়ী এবং খামার খোলাবাড়িয়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। এনিয়ে একদিনে পৃথক ঘটনায় ৩শিশুর মৃত্যু হল।

স/অ