সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ১ হাজার ৩১৫ বোতল ফেনসিডিলসহ আটক ২

নিউজ ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে ১ হাজার ৩১৫ বোতল ফেনসিডিলসহ আটক ২

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক অভিযানে ১ হাজার ৩১৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

 

আটককৃতরা হলেন,  শিকারপুর টোলবাড়ির বিলাত আলীর ছেলে কেতাব আলী (৪০), কাগমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে আবদুল জাব্বার (৪০)।

 

শিবগঞ্জ থানার উপপরিদর্শক গোলাম রসুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে শিকারপুর টোলবাড়ি গ্রামের কেতাব আলীর বাড়িতে তল্লাশী চালিয়ে ১২৫০ বোতল ফেনসিডিলসহ কেতাব আলীকে আটক করা হয়।

 

অপরদিকে, সহকারী উপপরিদর্শক ফারুক হোসেনর নেতৃত্বে একদল পুলিশ কাগমারী গ্রামের আবদুল জাব্বারের বাড়িতে তল্লাশী চালিয়ে ৬৫ বোতল ফেনসিডিলসহ জাব্বারকে আটক করা হয়।

 

এব্যাপারে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

স/অ